ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২২:৫৬:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

বিশ্ব ইজতেমায় নগদ দেনমোহরে শতাধিক বিয়ে 

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে নগদ কাবিন পরিশোধে ৬৪ বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার নগদ কাবিনের টাকা পরিশোধে মধ্য দিয়ে বর ও কনের নাম ঘোষণা করে এ বিয়েগুলো সম্পন্ন হয়।
ইজতেমার মাঠ আলেমি শুরার নারায়ণগঞ্জ তাবলিগকর্মী জালাল মিয়া জানান, এখানে নগদ কাবিনের শর্তেই বর-কনের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়ের অভিভাবক মেয়ের এজিন (অনুমতি) নিয়ে মাঠে হাজির থাকেন। মাঠে বিয়ের শর্ত বরকে পুরো কাবিনের টাকা কনে পক্ষকে পরিশোধ করতে হয়।

এরমধ্যে ১ লাখ টাকা কাবিনের একটি বিয়ে ৮০ হাজার টাকা নগদ ও ২০ হাজার টাকা বাকি ছিল। কিন্তু মাঠেই ২০ হাজার টাকা যোগাড় করে ১ লাখ টাকা পরিশোধ করেই বিয়ে সম্পন্ন করা হয়।

এ ৬৪টি বিয়ে বয়ানের মিম্বর থেকে সম্পন্ন করান ভারতের মুরব্বিদের মরহুম জুবায়রুল হাছানের ছেলে মাওলানা জুহায়রুল হাছান। বিয়ে শেষে নব দম্পতিগুলোর জন্য দোয়া ও মাঠে খেজুর বিতরণ করা হয়।